প্যারডী গান
হয় যদি মামলা হোক আরও
আমি তো এখন আর, নেই নাগালে কারও।
জ্যাকসনহাইটসের এই ঘোর পথ
বন্ধু হয়েছে আজ আমার
ক্ষমতার দিন গুলো ভরে ছিল শুধু ফান আর ফান
কোথা যে পালাল ছুটে চামচারা ?
মেয়াদ শেষ হল, ক্ষমতা বদল হল
এখন যে দেশে থাকার নেই উপায় আমার
জনতার রোষানলে কাঁপছে অন্তর
ফাঁস হয়েছে অনেক দুর্নীতির খবর
পুলিশ নিবে রিমান্ডে, জেলই হবে ঠিকানা।
দল ক্ষমতায় এলে ছুটে যাব দেশে
কে ঠেকাবে তখন আমায় ?
(মূলঃ জাফর ইকবালের গান ‘হয় যদি বদনাম হোক আরও, আমি তো এখন আর নই কারও)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন