শুক্রবার, ১ মে, ২০১৫

প্যারডী গান

ক্ষমতা ছাড়া কেন ভাল লাগে না।
কোন কাজে মন কেন বসে না।
চেয়ার কিভাবে চলে গেল
আমি তো কিছুই বুঝলাম না।

মূল ঃ  একা একা কেন ভাল লাগে না। কোন কাজে মন কেন বসে না।

সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫

প্যারডী গান


আমি যে চাই (শুধু )ক্ষমতা
আমারও সুখের রাগিনী
আমারও স্বপন শয়ন জাগরন
চিরদিন তোমারে চেয়েছি।

আমি যে কে, বোকা জনগন যদি জানতে ?
তবে কি আমায় ভোটে জেতাতে ?
হয়ত ঝেটিয়ে দিতে তাড়িয়ে।

নির্বাচন এল তাই মওকা এল
প্রতিশ্রুতি দেওয়ার লগ্ন এল।
এ প্রহর যাক না আবার
প্রতিশ্রুতির ফাঁকা বুলি দিয়ে

মূলগানঃ তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী

প্যারডী গান

ভোটের নাম বেদনা সে কথা বুঝিনি আগে
ভোটের নাম যাতনা সে কথা বুঝিনি আগে।
যে ভোট দিল শুধু পরাজয়, কেন তারে ভুলা যায় না ?(২)

অবুঝ  মন তবু ক্ষমতার স্বপ্ন দেখে
যদি কখনো যাওয়া যায়

জনগন ভোট দিল না
নেতা হিসেবে গুনল না।

ভোটের আগে বলেছিলাম পায়ে ধরে
তবুও মন গলল না
আমার কদর বুঝল না।

মূল গানঃ প্রেমের নাম বেদনা সে কথা বুঝিনি আগে
প্রেমের নাম যাতনা সে কথা বুঝিনি আগে।

রবিবার, ২৬ এপ্রিল, ২০১৫

প্যারডী গান


হয় যদি মামলা হোক আরও
আমি তো এখন আর, নেই নাগালে কারও।

জ্যাকসনহাইটসের এই ঘোর পথ
বন্ধু হয়েছে আজ আমার

ক্ষমতার দিন গুলো ভরে ছিল শুধু ফান আর ফান
কোথা যে পালাল  ছুটে চামচারা ?

মেয়াদ শেষ হল, ক্ষমতা বদল হল
এখন যে দেশে থাকার নেই উপায় আমার
জনতার রোষানলে কাঁপছে অন্তর

ফাঁস হয়েছে অনেক দুর্নীতির খবর                                    
পুলিশ নিবে রিমান্ডে, জেলই হবে ঠিকানা।

দল ক্ষমতায় এলে ছুটে যাব দেশে
কে ঠেকাবে তখন আমায় ?

(মূলঃ জাফর ইকবালের গান  ‘হয় যদি বদনাম হোক আরও, আমি তো এখন আর নই কারও)

প্যারডী গান

লোকে বলে, ও বলেরে ঘুষ খাওয়া ভাল না
কেন ঘুষ খাবেন আপনি ? ঘুষ খাওয়া তো হালাল না।

ঘুষ খাইয়া টাকা কামায়া কয়দিন পাইবেন পার ?
সুযোগ মত পাইলে, পাবলিকে ধইরা দিব মাইর।

নেই ভয় কি মরন একদিন হবে ?
কোথায় জায়গা দিব আল্লাহ ? নিব জাহান্নামে।
জানেন না তো বাঁচবেন কতদিন
কি লাভ অসৎ টাকায়, দালান কোঠা বানায়া রঙিন ?
(মূল গানঃ  হাছন রাজার গান ‘লোকে বলে, ও বলেরে, ঘরবাড়ী ভালা না আমায়’ )